ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নেতাকর্মীদের জরুরি যে নির্দেশনা দিলেন মির্জা ফখরুল

চিকিৎসা শেষে লন্ডন থেকে সোমবার (৫ মে) কাতারের রয়াল এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (৩ মে) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের যৌথসভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


তিনি বলেন, খালেদা জিয়া চার মাস যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসা নেন। এরপর তারেক রহমানের বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিয়েছেন। প্রতিদিন তার অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি অনেকটা সুস্থবোধ করছেন। তাই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।


বিএনপির মহাসচিব বলেন, দুই পুত্রবধূকে সঙ্গে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন। সবার আবেগ আছে, সবাই উচ্ছ্বসিত। খালেদা জিয়াকে অভ্যর্থনা দিতে প্রস্তুত সবাই।


নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দলের চেয়ারপারসনের আগমন ঘিরে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। বিমান বন্দর থেকে গাড়িতে করে ৮ নম্বর গেট দিয়ে খালেদা জিয়ার গাড়িবহর গুলশানের বাসার উদ্দেশ্যে রওনা হবে। এ সময় বিমান বন্দর মোড় থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’ পর্যন্ত সড়কের দুই পাশে নেতাকর্মীরা দাঁড়িয়ে তাদের নেত্রীকে শুভেচ্ছা জানাবেন।


এ সময় বেগম জিয়ার আগমন ও অভ্যর্থনার জন্য বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত রাস্তা এড়িয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানান তিনি। 


 উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

ads
ads
ads

Our Facebook Page

↑